
আপনার খবর নিউজ,
পান্ডুয়া, কলকাতা।
এন্টি করাপশন অ্যান্ড ক্রাইম ব্যুরো অফ ইন্ডিয়া ট্রাস্ট (ACCBI)-এর পশ্চিমবঙ্গ টিমের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার পান্ডুয়া উত্তর সুভাষ নগরস্থিত পান্ডুয়া ছট পূজা ময়দানে সমাজসেবার উদ্দেশ্যে কম্বল বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন অরুণ কুমার বেরা (ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর, এন্টি করাপশন সেল, এন্টি করাপশন অ্যান্ড ক্রাইম ব্যুরো অফ ইন্ডিয়া)।
শীতের কথা মাথায় রেখে আয়োজিত এই সমাজসেবামূলক কর্মসূচিতে প্রায় ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারকে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফুটে ওঠে। পাশাপাশি টিমের সহযোগিতায় আয়োজিত রক্তদান শিবিরে প্রায় ৭৬ জন স্বেচ্ছায় রক্তদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আইয়া এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) আইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা অরুণ কুমার বেরা, এন্টি করাপশন অ্যান্ড ক্রাইম ব্যুরো অফ ইন্ডিয়া ট্রাস্টের পদাধিকারী ও সদস্যবৃন্দ এবং এলাকার বহু বিশিষ্ট নাগরিক। অতিথিবৃন্দ সমাজসেবামূলক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


